সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
আন্ত: জেলা সক্রিয় ডাকাত দলের ০৭ (সাত) সদস্য গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার

আন্ত: জেলা সক্রিয় ডাকাত দলের ০৭ (সাত) সদস্য গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গত ২৩/১০/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকার সময় সিরাজদিখান থানাধীন ঢাকা-দোহার মহাসড়কের মরিচা কাউন্টারের পূর্ব পাশে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫/৬ জন সংঘবদ্ধ ডাকাতরা মামলার বাদী স্বর্ণ ব্যবসায়ী রামপ্রসাদ হালদার (৪০) এর নবকলি পরিবহনটি সিগন্যাল দিয়ে দাড় করিয়ে ডাকাতির ঘটনা ঘটায়। এই ঘটনায় বাদীর কাছে থাকা একটি স্কুল ব্যাগ ও একটি বাজারের ব্যাগের ভিতরে রাখা স্বর্ণ বিক্রিত নগদ ৪৭,০০,০০০ টাকা ও অবিক্রিত ০৩ ভরি স্বর্ণ জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই সংক্রান্তে সিরাজদিখান থানার মামলা নং- ২৩, তারিখ- ২৩/১০/২০২৪ খ্রিস্টাব্দ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানা ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জদ্বয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব মোঃ নাসির উদ্দিন শেখ, ইনচার্জ, শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্র এবং জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর এস আই (নিরস্ত্র) মো: আবুল কালাম আজাদ‘দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার, ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম তথ্যপ্রযু্ক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ, ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা ও ডিএমপি, ঢাকায় অভিযান পরিচালনা করে গত ০৩/১১/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ডাকাত ১। রনি (৪৮), ২। সিরাজুল হাসান জাবেদ ওরফে রানা (৪২), ৩। শামিম (৪২), ৪। সায়মন (৩২), ৫। মমিন (৪২), ৬। সুজন (৩০), ৭। সমির হোসেন (৪২) দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দখল হতে অত্র মামলার বাদীর লুন্ঠিত (i) নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা, (ii) ডাকাতির কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের ১৫০ সিসি Hunk মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ-
১। রনি (৪৮), পিতা-মৃত ইমরান হোসেন, সাং-পূর্ব চরাইল, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা ঢাকা।
২। সিরাজুল হাসান জাবেদ ওরফে রানা (৪২), পিতা-মৃত ইবরাবুল হাসান, সাং- নবাবপুর (মহাজন পুর লেন), থানা-ওয়ারী, ডিএমপি ঢাকা।
৩। শামিম (৪২), পিতা-মৃত বাবু, স্থায়ী ঠিকানা ভাসমান, এ/পি সাং-শুভাঢ্যা উত্তর পাড়া (লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- কেরানীগঞ্জ দক্ষিণ, জেলা-ঢাকা।
৪। সায়মন (৩২), পিতা-মৃত মজিবর, সাং-১৪০, নাসির উদ্দিন সরদার লেন, থানা-সূত্রাপুর, ডিএমপি, ঢাকা।
৫। মমিন (৪২), পিতা ময়নাল, মাতা-রহিমা বেগম, সাং-তেবাড়ীয়া সলিমাবাদ, থানা-নাগরপুর, জেলা- টাঙ্গাইল।
৬। সুজন (৩০), পিতা-মোঃ মোতাহার, সাং-পাঁচখোলা, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-সায়দাবাদ ব্রীজের ঢালে ইসলামিয়া হাসপাতালের গলি,বাক্কার মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-যাত্রাবাগী, ডিএমপি, ঢাকা।
৭। সমির হোসেন (৪২), পিতা-মৃত মোঃ আলাউদ্দিন বিশ্বাস, মাতা-চাঁন বানু, সাং-চর মাদুপদা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, এ/পি সাং-শুভাঢ্যা পশ্চিম পাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।

গ্রেফতাকৃত ডাকাত ১। রনি (৪৮) এর বিরুদ্ধে ০৩টি, ২। সিরাজুল হাসান জাবেদ ওরফে রানা (৪২) এর বিরুদ্ধে ০৭টি, ৩। সায়মন (৩২) এর বিরুদ্ধে ০৪টি ও ৫। সুজন (৩০) এর বিরুদ্ধে ০৩টি মামলা রয়েছে।

ডাকাতির ঘটনায় লুন্ঠিত আসামীদের দখল হইতে উদ্ধারকৃত আলামতঃ-
(i) নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা, (ii) ডাকাতির কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের ১৫০ সিসি Hunk মোটর সাইকেল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!