সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
টঙ্গীবাড়ীতে যুব দিবস পালিত

টঙ্গীবাড়ীতে যুব দিবস পালিত

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

“দক্ষ যুব গর্ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো যুব দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা,সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিদুল ইসলাম। সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মো: রনি শেখ,প্রশিক্ষিত আত্মকর্মী মো: ইব্রাহিম,গোলাম আজম, যুব সংগঠক মো: ফাহাদ মোল্লা,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মো: জাহিদ হাসান,প্রশিক্ষনার্থী রাহাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৩জন যুব ও যুবতীদের মাঝে ১২ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!