সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা গাজিকে গ্রেপ্তার করেছে বংশাল থানার ডিএমপি পুলিশ।

২০২৪ গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেটে নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোস্তফা গাজি। ২৮ই অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট মোবাইলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিএমপি থানার পুলিশ।

ফেসবুক পোস্টে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক ইব্রাহীম নিরব এসব তথ্য নিশ্চিত করেন।

ইব্রাহীম নিরব বলেন, গোপন সূত্রে মোস্তফা গাজির খবর পেয়ে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ২য় তলার একটি মোবাইল দোকানে যাই। প্রথমে সে পরিচয় অস্বীকার করে, পরে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের সহযোগিতায় পরিচয় নিশ্চিত হয়ে বিষয়টি মুন্সিগঞ্জ জেলা পুলিশকে জানাই। পরে তারা বংশাল থানায় জানালে পুলিশ এসে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরে আগামীকাল মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!