সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়া যৌথ বাহিনীর অভিযানে শ্রমিকলীগের দুই নেতা আটক

গজারিয়া যৌথ বাহিনীর অভিযানে শ্রমিকলীগের দুই নেতা আটক

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী এলাকায় অভিযান চালিয়ে দুই শ্রমিক লীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার ভোরে হোসেন্দী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে সৈকত হোসেন বাবু (২৭) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হোসেন মিয়া (২৬)। সৈকত হোসেন বাবু হোসেন্দী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি ও হোসেন ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে হোসেন্দী গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। আটক সৈকত হোসেন বাবুর বিরুদ্ধে বিস্ফোরক, মারামারি সহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। অন্যদিকে বিস্ফোরক, চুরি, মারামারি সহ বিভিন্ন অভিযোগে হোসেনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার এজহার নামীয় আসামি। একাধিক মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। আটকের পর রবিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!