সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
লৌহজংয়ে অনুমোদন ছাড়াই দুই মাস ব্যাপী মেলার আয়োজন প্রস্তুতি চলছে । সংঘর্ষের আশঙ্কা।

লৌহজংয়ে অনুমোদন ছাড়াই দুই মাস ব্যাপী মেলার আয়োজন প্রস্তুতি চলছে । সংঘর্ষের আশঙ্কা।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি;

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে অনুমোদন না নিয়ে মেলার আয়োজনের প্রস্তুতি চলছে। অনুমোদন ছাড়া মেলা আয়োজনের খবরে হতবাক সংশ্লিষ্টরা। মেলার নামে দেয়া হয়েছে রানির গাঁও পর্যটন কেন্দ্র মেলা।এদিকে মেলার নামে চলে জুয়া, লটারি, সার্কাসসহ নানা বেআইনি কর্মকাণ্ড। কিন্তু প্রশাসনের কোনো অনুমতি নেই। অথচ উপজেলার  শিমুলিয়া ২ নং ইয়ার্ডে গত ১ মাস ধরে মেলার স্টল ও মাঠ তৈরির কাজ চলছে। গত সপ্তাহে প্রশাসন জানতে পেরে অনুমোদন ছাড়া মেলা বসতে দেয়া হবে না এই মর্মে মেলার কাজ বন্ধ রাখতে বলা হয়।

মেলা আয়োজনের হোতা “একতা মেলার” সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক স্বাপন। গত ২২ সেপ্টেম্বর মেসার্স সুজন এন্টারপ্রাইজের পেইডে জেলা প্রশাসক বরাবর ২ মাস ব্যাপী মেলার আয়োজনের জন্য অনুমতি চেয়ে দরখাস্ত করেন সুলতান মোল্লার পক্ষে মো.আল আমিন। সুলতান মোল্লা ঘাট এলাকার ১ ,২ ও ৩ নং পার্কিং ইয়ার্ড ইজারাদার।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায় ৫ আগষ্টের পর সুলতান মোল্লা পলাতক রয়েছে। এ অবস্থায় বিএনপির একটি পক্ষ চাইবে মেলার নিয়ন্ত্রণ নিতে এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে মেলার আয়োজক কমিটির সভাপতি মো. আল আমিন বলেন মেলার প্রস্তুতি চলছে, প্রশাসনের অনুমতি এখনো পাইনি। তবে আবেদন করেছি।

বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার নিয়াজ মোহাম্মদ খান বলেন আমরা শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ড আগামী বছরের ৩০ শে জুন পর্যন্ত ইজারা দিয়েছি সুলতান মোল্লার কাছে। এখন তিনি কার কাছে ভাড়া দিবেন সেটা তার ব্যাপার। আইন শৃঙ্খলার অবনতি ঘটবে কিনা তার কাছে জানতে চাইলে তিনি বলেন এটা পুলিশ, প্রশাসনের ব্যাপার।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন মেলার আয়োজকরা আমার কাছে এসেছিলো কিন্তু সুনির্দিষ্ট কাগজ পত্র না দেখাতে পারায় মেলার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। তারা জানিয়েছে ডিসি ও ইউএনও বরাবর মেলার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান  মেলার প্রস্তুতির খবর পেয়ে আমরা সেটি বন্ধ করে দিয়েছি, আর জেলা প্রশাসকের কার্যালয়ে  আবেদন জানানো হয়েছে তারা এখনো কোনো অনুমতি দেয়নি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!