সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে সিরাজদিখানে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে  লিছান শেখকে অব্যাহতি

মুন্সীগঞ্জে সিরাজদিখানে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে  লিছান শেখকে অব্যাহতি

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

সাংগঠনিক নিয়ম ভঙ্গের কারনে সিরাজদিখান উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেয়াইন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে লিছান শেখকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদকের ব্যক্তিগত সমস্যার কারণে ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকাশ আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর রবিবার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াদ হোসেন, সদস্য সচিব আনিসুর রহমান দুর্জয় ও মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সদস্য (দপ্তরের দায়ীত্বরত) শহিদুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখা এর অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক কমিটির ৯নং সদস্য মোঃ নাজিম খানকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই দিন মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সদস্য (দপ্তরের দায়ীত্বরত) শহিদুল ইসলাম বাবু স্বাক্ষরিত অপর আরো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!