সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ইদ্রাকপুর কেল্লাকে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে- আসিফ নজরুল

বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ইদ্রাকপুর কেল্লাকে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে- আসিফ নজরুল

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লাসহ দেশের আরও প্রত্নতত্ত্ব নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। জানিয়েছেন অর্ন্তবর্তীকালীন সরকারের আইন ও প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁওস্থ ইদ্রাকপুর কেল্লা ও জাদুঘর পরিদর্শনে করেন ।  তিনি বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যে সকল প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। শুক্রবার দিন আমি ঠিক করেছি প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলা রয়েছে সারাদেশে ছড়ানো- সেগুলো ঘুরে দেখবো। যেমন মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লা রয়েছে। নারায়ণগঞ্জেও রয়েছে এ ধরনের দু’টি কেল্লা।

 

উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের দুইটি ও লালবাগ কেল্লাসহ এরকম নিদর্শনগুলো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি আছে। এই অবস্থাটা নিজের স্বচোক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো, সেটি করা যাবে না। এ ব্যাপারে আমাদের নজর দেয়ার সময় এসেছে।

 

পরে উপদেষ্টা ড. আসিফ নজরুল  মুন্সীগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘী, বাবা আদম শাহী মসজিদ, মিরকাদিম ইটের সেতু, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোড় মঠ, , নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান।

এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!