সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়ায় কুকুরের কামড়ে আহত ১৩, হাসপাতালে নেই ভ্যাকসিন

গজারিয়ায় কুকুরের কামড়ে আহত ১৩, হাসপাতালে নেই ভ্যাকসিন

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা তিন দিনে পাগলা কুকুরের কামড়ে  শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ প্রায় ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সুবিধা না থাকায় আক্রান্ত ব্যক্তিরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ জন বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। এসব কুকুর নিধনে উপজেলা প্রশাসনের কোন উদ্যোগ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামের সুমন মিয়া বলেন, বুধবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে আমার ছেলে ফাহিম (১২) পাগলা কুকুরের বেপরোয়া কামড়ের শিকার হয়। পরে ছেলে কে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে  জলাতঙ্ক রোগ প্রতিরোধের কোনো ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে বেশি দামে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে দিতে হয়েছে। বিষয়টি নিয়ে হাসপাতালের ইপিআই মুহাম্মদ কুতুব উদ্দিন মোল্লা জানান,উপজেলা পর্যায়ে হাসপাতালে জলাতঙ্ক রোগ প্রতিরোধের কোনো ভ্যাকসিন বরাদ্দ থাকে না। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে রোগীদের কিনে আনতে হচ্ছে।
আক্রান্তদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!