সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে স্থাপিত ড্রেজারের পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার বেতকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানস্থলগুলোর মধ্যে ছিল ন্যাশনাল কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকা, কান্দাপাড়া সাকিনের কুন্ডেরবাজার ব্রিজের দক্ষিণ পাশে ধলেশ্বরী নদী এবং রান্ধুনীবাড়ি সাকিনের বেতকা-কুন্ডেরবাজার সড়ক সংলগ্ন এলাকা।

অভিযানে নেতৃত্ব দেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। এ সময় ঘটনাস্থলে ড্রেজারের সঙ্গে সংযুক্ত পাইপলাইন দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। তবে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু দিয়ে জমি ভরাটের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।

পরে ঘটনাস্থলে স্থাপিত পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!