সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা

কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ:

মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত কামারখাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।

নির্বাচিত হলে ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে কামারখাড়া ইউনিয়নের কালিবাড়ি বাজারে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম মোল্লা বলেন, “আমি নির্বাচিত হলে কামারখাড়া ইউনিয়নকে এমন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে। তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত থাকবে এবং সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদের সেবা পাবে।”

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণ ও যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে।

ইউনিয়ন পরিষদের সেবা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে নিয়মিত পরিষদে উপস্থিত থেকে জনগণের সেবা নিশ্চিত করবেন। ইউনিয়ন পরিষদকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করা হবে না। দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে ন্যায্যভাবে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করার চেষ্টা করবেন। পরিষদের কোনো সদস্য বা কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে নজরুল ইসলাম মোল্লা বলেন, “আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে ভয় পাব না। মানুষের অধিকার ও এলাকার স্বার্থ রক্ষায় কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, কামারখাড়া ইউনিয়নের উন্নয়নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

নজরুল ইসলাম মোল্লা বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চাই। নির্বাচিত হওয়ার আগে যেমন পাশে থাকার চেষ্টা করছি, নির্বাচিত হলেও তা অব্যাহত রাখব। কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”

নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!