সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মুন্সীগঞ্জে সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জে সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ

জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উদ্যোগে পৃথকভাবে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় দুই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর গুরুত্ব, এর ব্যবহারিক সুবিধা এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস), ডিজিএম (সদর জোনাল অফিস), ডিজিএম (টেকনিক্যাল), ডিজিএম (সিরাজদিখান জোনাল অফিস) এবং জেনারেল ম্যানেজার সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয়তা ও বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

এ ছাড়া সরকারি স্থাপনায় রুফটপ সোলার প্যানেল স্থাপনে CAPEX, OPEX (থার্ড পার্টি) এবং সমিতির নিজস্ব অর্থায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব পদ্ধতির মাধ্যমে কীভাবে সরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যায়, সে বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন এবং সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!