সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
বেতকায় জনসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম শিকদার, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

বেতকায় জনসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম শিকদার, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোয়াজ্জেম হোসেন শিকদারের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদার বলেন, “আমি বেতকা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেব। দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “বেতকা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও জননিরাপত্তাসহ যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়ন পরিষদকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”

মোয়াজ্জেম হোসেন শিকদার বলেন, “নির্বাচনে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি নয়, মানুষের পাশে থেকে বাস্তব কাজ করার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।”

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা চেয়ারম্যান প্রার্থীর কাছে তুলে ধরেন। এ সময় মোয়াজ্জেম হোসেন শিকদার এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!