ধীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ছায়িদ কবিরাজকে পুনরায় মেম্বার হিসেবে চান এলাকাবাসী
- প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
-
১৮৫
বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মো. ছায়িদ কবিরাজকে পুনরায় ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, মো. ছায়িদ কবিরাজ একজন সৎ, সাহসী ও নিঃস্বার্থ সমাজকর্মী। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্যায়-অনিয়মের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন বলে জানান স্থানীয়রা। মাদকবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তিনি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও তাদের দাবি।
এ ছাড়া এলাকায় কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের সঙ্গে আপস না করে সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেওয়ার কারণে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলে জানান তারা।
স্থানীয়রা আরও বলেন, শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নেও ছায়িদ কবিরাজের আগ্রহ রয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা, বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ওয়ার্ডবাসীর কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
৮ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, ‘‘আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের কথা শুনবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। মো. ছায়িদ কবিরাজকে আমরা আবারও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই।’’
তাদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে মো. ছায়িদ কবিরাজ নির্বাচিত হলে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।