সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিসপের আলোচনা সভা আনুষ্টিত।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিসপের আলোচনা সভা আনুষ্টিত।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আজ ২রা সেপ্টেম্বর রোজ বুধবার বেলা ৩ ঘটিকায়
পুরানা পল্টন জামান টাওয়ারে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী খালেদা জিয়ার অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য নাজিম উদ্দিন আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিও সার্জারি বিভাগের চেয়ারম্যান ও জিসপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. আসলাম হোসেন এবং আমজনতা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তারেক রহমান।

জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের জন্য জিসপের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!