সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মুন্সীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

“মাদকমুক্ত মুন্সীগঞ্জ” গড়ার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ মে) প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের সামনে মাদকের ভয়াবহ কুফল, এর সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণরা মাদকের প্রতি আসক্ত হলে তাদের শিক্ষাজীবন, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এসময় শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন থেকে নিজেদের পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত মুন্সীগঞ্জ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, একই দিনে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলাতেও একযোগে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!