নিজস্ব প্রতিনিধি
আজ রবিবার সকাল ৯.০০ টা থেকে মুন্সীগঞ্জ পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক- ২০২৬ এ মুন্সীগঞ্জ পৌরসভার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
আজ ১৭ মে দেওভোগ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতায়সহ মোট ৫৪টি প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থানসহ মোট ১৬২ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়।
বালকদের প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষক মোঃ কামাল হোসেন, মোঃ আজহার উদ্দীন, মোঃ জিয়াউর রহমান, মোঃ আনিসুর রহমান, মোঃ আব্দুল গফুর, মোঃ শাহজাহান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মাসুদুর রহমান প্রমূখ।
বালিকাদের খেলা পরিচালনা করেন শিক্ষক লাকী আক্তার, কামরুন নাহার, তামান্না সরকার মনি, শারমিন আক্তার, রিনা আক্তার, জেসমিন আক্তার, মানসুরা আমিন, লতাশ্রী, প্রমুখ।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলশান আরা শেফালী, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, চর কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার, মুন্সীগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তা রানী দাস, বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।