সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
গজারিয়ায় আমানাহ ২৪ ফাউন্ডেশন এর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা

গজারিয়ায় আমানাহ ২৪ ফাউন্ডেশন এর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা

প্রতিনিধি গজারিয়া (মুন্সিগঞ্জ)  

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দীতে  আমানাহ ২৪ ফাউন্ডেশন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৫ মে) বিকাল পাচটায় বালুয়াকান্দী শহীদ মিনার সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে মহাসড়ক ঘুরে বালুয়াকান্দি বাসষ্টান এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আমানাহ ২৪ ফান্ডেশনের সভাপতি এবিএম বাইজিদ হক আসফি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক ইকরাম প্রধান ।

মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ভিপি মাসুম, ইসহাক আলী, মাসুূদ ফারুক। ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রুহুল আমিন সরকার। কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ফজলুল হক নয়ন। বালুয়াকান্দী ইউপি সদস্য মোশারফ মেম্বার। বালুয়াকান্দী সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন লাভলু।  

 

 প্রধান অতিথি বক্তব্যে বলেন মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর ভুমিকা পালন করতে সকলকে নির্দেশনা দিয়েছেন। আমাদের পক্ষ থেকে পরিস্কার বার্তা মাদকের সঙ্গে কোন আপোষ নেই । আমরা সকলেই এই মাদকের বিরুদ্ধে কাজ করে যাবো । 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!