আগামীকাল ১৬ মে শনিবার বিকাল ৩টায়।মিরকাদিম পৌরসভার, মুন্সীগঞ্জের আয়োজনে জমজমাট এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নীলঘোড়া স্পোর্টিং এসোসিয়েশন ও মুরমা বয়েজ ক্লাব।
মুন্সীগঞ্জ সদর উপজেলা মিনি স্টেডিয়াম, রিকাবীবাজার, মিরকাদিম পৌরসভায় অনুষ্ঠিতব্য এই ফাইনাল খেলাকে ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো টুর্নামেন্টজুড়ে দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে।
মিরকাদিম পৌরসভা, মুন্সীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে খেলাপ্রেমী সকলকে মাঠে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, প্রাণবন্ত দর্শক উপস্থিতিতে জমে উঠবে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনালের লড়াই।