সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মুন্সীগঞ্জে ভট্টাচার্যেরবাগে ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ভট্টাচার্যেরবাগে ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ এলাকায় শুক্রবার (১৫ ই মে) সকাল ৯টায় ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে আগত ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পে শতাধিক রোগী বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন। এসময় রোগীদের মাঝে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ইকবাল পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!