সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
শিলই ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও মাসুদুর রহমান, উন্নয়নমূলক নানা উদ্যোগ গ্রহণ

শিলই ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও মাসুদুর রহমান, উন্নয়নমূলক নানা উদ্যোগ গ্রহণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

১৩ মে ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মাসুদুর রহমান শিলই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও যুব সমাজের অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে প্রয়োজনীয়তার ভিত্তিতে কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে— শিলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কান্দি গ্রামের নদীর পাড় পর্যন্ত রাস্তা নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ, ইউনিয়নজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়-এ একটি ইংলিশ ক্লাব গঠন এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। এছাড়া ঈদুল আযহার পর যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়রা এ উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে বলেন, এসব কার্যক্রম বাস্তবায়িত হলে শিলই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার পরিবেশ ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!