সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
গজারিয়ায় বিভিন্ন কোম্পানিতে স্হানীয় দক্ষ জনবল নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান। 

গজারিয়ায় বিভিন্ন কোম্পানিতে স্হানীয় দক্ষ জনবল নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান। 

 

 

 

 

 

গজারিয়া প্রতিনিধি 

গজারিয়ায় বিভিন্ন কোম্পানিতে স্হানীয় দক্ষ জনবল নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান।

মঙ্গলবার ( ১১ মে) সকাল সাড়ে এগারোটায় উপজেলা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর বরাবর এই স্মারকলিপি প্রদান করেন উপজেলা যুবদল ও ছাত্র দলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ ।

 

 

স্মারকলিপিতে বলা হয়, গজারিয়া উপজেলা বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় মিল কারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকরা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ করা হয়।

শিক্ষিত ও দক্ষ বেকার যুবকরা আরও বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার ফলে স্থানীয় জনগণের কৃষিজমি, পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রায় নানা ধরনের প্রভাব পড়েছে। তাই স্থানীয় জনগণের ন্যায্য অধিকার হিসেবে এসব প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে নিয়োগ প্রদান অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী দাবি।

স্মারকলিপিতে গজারিয়া উপজেলার সকল শিল্প প্রতিষ্ঠান ও কোম্পানিতে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, প্রতিটি প্রতিষ্ঠানে স্থানীয় জনবল নিয়োগের জন্য নির্দিষ্ট কোটা নির্ধারণ, নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয়ভাবে প্রচারের ব্যবস্থা করা এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় সভা আয়োজনের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন পান্নু, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইপু প্রধান, গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন আহমেদ, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জহির ফরহাদ,শহিদুল ইসলাম মুন্না,বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ স্থানীয় যুবদল ও ছাত্র দলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ।

স্থানীয়দের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে গজারিয়া উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,আমি স্মারকলিপি গ্রহন করেছি। এটি ফরওয়ার্ড করে কোম্পানিগুলোতে পাঠিয়ে দিবো।তাদের কোম্পানি পলিসির সাথে সাদৃশ্য রেখে তাদের যদি স্কুপ থাকে সেই মোতাবেক লোক নিয়োগ দেয়া হবে।

 

নজরুল ইসলাম শেখ । তাং ১১—৫—২৬ ইং ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!