সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” প্রতিযোগিতার বিজয়ীদের বরণ করলেন ইউএনও্

টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” প্রতিযোগিতার বিজয়ীদের বরণ করলেন ইউএনও্

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলায় অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” প্রতিযোগিতায় টঙ্গিবাড়ী উপজেলার বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

রবিবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউএনও। এসময় তিনি তাদের হাতে ফুল তুলে দিয়ে ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে ইউএনও তাহমিনা আক্তার বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হয়।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মো. মোরতেজা এহসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. হান্নান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কোচ ও অভিভাবকবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!