সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা

যুব সমাজের উন্নয়নে জাকির হোসেন জমাদার ।

নিজস্ব প্রতিবেদক:

সমাজের উন্নয়ন ও যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক জাকির হোসেন জমাদার। তিনি দীর্ঘদিন ধরে এলাকার তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে উৎসাহিত করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন জমাদার বিভিন্ন সময় যুবকদের নিয়ে সচেতনতামূলক সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও অসহায় ও সুবিধাবঞ্চিত তরুণদের পাশে দাঁড়িয়ে তাদের কর্মসংস্থানের দিকেও সহযোগিতা করছেন তিনি।
এলাকার তরুণদের দাবি, জাকির হোসেন জমাদারের উদ্যোগে অনেক যুবক আজ মাদক ও অপরাধের পথ থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফিরেছে। তার নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে।

জাকির হোসেন জমাদার বলেন, “যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ থেকে অপরাধ অনেকটাই কমে যাবে। আমি সবসময় চাই তরুণরা ভালো কাজে সম্পৃক্ত থাকুক।”

এলাকাবাসী মনে করছেন, যুব সমাজের উন্নয়নে জাকির হোসেন জমাদারের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!