সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে সাংবাদিকদের তিনদিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা সম্পন্ন, সনদ বিতরণ ।

মুন্সীগঞ্জে সাংবাদিকদের তিনদিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা সম্পন্ন, সনদ বিতরণ ।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

রবিবার মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউসে এ কর্মশালার আয়োজন করে জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট (এনআইএমসি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‘শিশু, কিশোর-কিশোরী ও নারীর বিষয়ক যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন সাংবাদিক ও অংশগ্রহণকারী অংশ নেন।

কর্মশালায় শিশু ও মাতৃস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা, এ খাতে বাংলাদেশের অর্জিত অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গণমাধ্যমভিত্তিক কার্যকর যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণমূলক আলোচনা, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, দলীয় কাজ এবং মাঠ পর্যায়ের অনুশীলনের মাধ্যমে বাস্তবভিত্তিক শিক্ষা প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

কর্মশালার আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!