নিজস্ব প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাকির হোসেন জমাদার। স্থানীয়দের একটি বড় অংশ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর মতে, জাকির হোসেন জমাদার দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণ এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শিলই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জনসেবার মান বাড়াতে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় জাকির হোসেন জমাদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
তবে এ বিষয়ে জাকির হোসেন জমাদার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। দল ও এলাকার মানুষের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবেন বলেও তিনি জানান।
এদিকে ইউনিয়নজুড়ে নির্বাচনী আলোচনা জমে উঠতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।