নিজস্ব প্রতিনিধি
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে গণমাধ্যম বিষয়ক সম্পাদক (মিডিয়া সেল) পদ পেয়েছেন মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন সেজাদাবাদ সন্তান মোঃ কামরুজ্জামান শাকিল ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত শনিবার ২ মে ঢাকা মহানগর পূর্বসহ বিভিন্ন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
এই পূর্ণাঙ্গ কমিটির অংশ হিসেবেই তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।বর্তমানে ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের মূল নেতৃত্বে রয়েছেন:সভাপতি: মো. সোহাগ ভূঁইয়া সাধারণ সম্পাদক: মো. আব্দুল হান্নান ।