গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়ায় অবস্থিত মোহাম্মদীয়া প্রি-ক্যাডেট স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান-২০২৬ জাঁক জমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৯ ই এপ্রিল) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শাহশের আলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাঃ আব্দুল মান্নান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন-অর-রশীদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার জালাল রিমু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মশিউর রহমান এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন, গজারিয়া উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান রাসেল, গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল খালেক মাস্টার, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা এস এম ওয়াসিম (নাসিম) এবং বিশিষ্ট সমাজ সেবক মহাসিন প্রধান,বিশিষ্ট সমাজসেবক গাফফার প্রধান, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম ঢালী প্রমূখ।
অতিথিগন বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজ বিদায় হলেও তোমাদের স্মৃতি বিদ্যালয়ের সঙ্গে চিরদিন জড়িয়ে থাকবে। তোমাদের সাফল্যই আমাদের গর্ব।” তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সৎ ও আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে লেখা পড়ায় মনোনিবেশ হতে আহ্বান জানান।
বিদায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার প্রদান এবং নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়