বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে জ্বালানি তেল(ডিজেল) সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে জেলার বৃহত্তর শিল্পকারখানা আল আলী অটো ব্রিকস্ লিঃ। জ্বালানি তেল সংকটে বন্ধ হওায়র পথে বৃহৎ এই অটো ইট ভাটাটি। ফলে কর্ম হারানোর আশঙ্কায় দিনাতিপাত করছে ৩ শতাধিক শ্রমিক।
জ্বালানি তেল সরবরাহ করে মিলটি সচল রাখার দাবিতে আজ সকালে সংবাদ সম্মেলন করেছে মিলটির শ্রমিক কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে তারা আকুতিভরা কন্ঠে সরকারের প্রতি আবেদন করেন- কারখানাটিতে নিবিড় ভাবে জ্বালানি তেল সরবরাহ করে সচল রাখার জন্য, শ্রমিকরা জানান – ঘনঘন বিদ্যুতের লোডশেডিং-এর ফলে জ্বালানি তেল না থাকায় অটো ভাটাটির কর্মচঞ্চলতা বন্ধ হয়ে যায়। ফলে উৎপাদন ব্যাহত হওয়া ছাড়া-ও বসে থাকতে হয় শ্রমিকদের। এতে প্রতিদিনই লোকসানের মুখে পড়েছে কর্তৃপক্ষ।
বৈশ্বিক যুদ্ধবিগ্রহের ফলে জ্বালানি তেল সংকটের আগে যেখানে শ্রমিকদের কোলাহলে মুখর থাকত অটো ইট ভাটার আঙিনা, সেখানে এখন নেমে এসেছে অজানা আতঙ্কের নীরবতা।
জ্বালানি তেল(ডিজেল) না থাকায় প্রায় ৩০-৩৫টি যানবাহন ও দুটি জেনারেটর একেবারে অচল হয়ে পড়েছে। উৎপাদন কার্যক্রম প্রায় স্থবির।