সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
গজারিয়ায় চিহ্নিত তেল চোরাকারবারি মাসুম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গজারিয়ায় চিহ্নিত তেল চোরাকারবারি মাসুম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গজারিয়া ( মুন্সিগঞ্জ)প্রতিনিধি

মুমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চিহ্নিত অবৈধ তেল চোরাকারবারি ও নৌ-ডাকাত হিসেবে অভিযুক্ত মাসুম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রামবাসী।

 

বুধবার (৮ এপ্রিল) হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ বলেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদী এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে ওই চক্রটি 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য মাসুম গং স্থানীয়দের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িঘর ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত। তাদের এসব কার্যকলাপে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

 

হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জিহান খান লিখন বলেন, “দীর্ঘদিন ধরে মাসুম গং মেঘনা নদীতে ডাকাতি করে আসছে। তাদের কর্মকাণ্ডের কারণে ভাটি বলাকীসহ আশপাশের এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং আমরাও বিভিন্ন ভাবে প্রশ্নের সম্মুখীন সামাজিক ভাবে ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

 

স্থানীয় বাসিন্দা সেলিম খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে তাদের অত্যাচারের শিকার। প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, এমনকি আমাদের স্বাভাবিক জীবনযাপনও বাধাগ্রস্ত করা হচ্ছে।”

আসান ব্যাপারি অভিযোগ করে বলেন, “রাতের আঁধারে তারা অবৈধ তেল ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। এ বিষয়ে কেউ কথা বললেই তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়।”

 

ভুক্তভোগী জাহানারা আক্তার অভিযোগ করেন, “আমার স্বামী জসিম উদ্দিনকে ঘিরে আমাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে রাজি না হওয়ায় আমাকে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।”

 

সংবাদ সম্মেলনে বাচ্চু ব্যাপারি বলেন, “এলাকায় তারা এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে, যেখানে কেউ নিরাপদ বোধ করছে না। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

 

এবিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুম। মুঠোফোনে তিনি বলেন, “গরু নিয়ে আমার পরিবারের সঙ্গে এলাকাবাসীর সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।”

 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!