সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
ঘুষের সংবাদ প্রকাশ: সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন

ঘুষের সংবাদ প্রকাশ: সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

 

ঘুষের লেনদেন সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানববন্ধন হয়েছে।

 

রবিবার বাদ আসর বিকেলে বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে টঙ্গীবাড়ী প্রেসক্লাব।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মঈনুদ্দিন সুমন ও আবু সাঈদ দেওয়ান সৌরভ। এ ঘটনার পর তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, শেখ মো. সোহাগ ও মো. মাসুম হাসান আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, টঙ্গীবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. জসিম শেখ, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি রাব্বি সরদার, মো. কিবরিয়া হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!