সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভারভ্যানের সংঘর্ষে চালক আহত।

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভারভ্যানের সংঘর্ষে চালক আহত।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভারভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে আরেকটি চলন্ত কাভারভ্যানের চালক আহত হন।

 

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি কাভারভ্যান (ঢাকা মেট্রো-ট ১৪-২৮২৫) দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা আরেকটি কাভারভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৯১৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত কাভারভ্যানটির চালক শুভ মিয়া (পিতা: ওসমান হাজী, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী) আহত হন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

গজারিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়ার নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!