সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মুন্সীগঞ্জে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য, ধর্মীয় মূল্যবোধ এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইনুন নাহার, বিদ্যালয়ের জমিদাতা আব্দুল বাতেন ভুঁইয়া, এলাকার কৃতি সন্তান ও ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ মিজান সরদার, রামপাল কলেজের প্রভাষক ইলিয়াস হোসাইন, কৃতি ছাত্র মোহাম্মদ শিপু আহমেদ এবং নৈর পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানজির মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে মোঃ মিজান সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আদব-কায়দা, ভালো করে পড়াশোনা, মা-বাবার কথা মত চলা, শিক্ষকের কথা মত চলা ইত্যাদি বিষয়ে উপদেশ প্রদান করেন।

 

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন।

আলোচনা সভায় উত্তর কেওয়ার গ্রামের মসজিদের ইমাম সাহেব মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন।

 

অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!