সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত এম্বুলেন্স অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রীজ এলাকায়  সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়।

 

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা হ‌তে মাগুরা যাচ্ছিল ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১ নামের এ্যাম্বুলেন্স। যান্ত্রিক ত্রুটির কারণে কুচিয়ামোড়া এলাকায় অ্যাম্বুলেন্সটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্সটি পুড়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আরো জানায়, অগ্নিকাণ্ডের কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।

 

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। তবে অ্যাম্বুলেন্সটি আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!