সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়ায় বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মহফিল ও কম্বল বিতরণ

গজারিয়ায় বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মহফিল ও কম্বল বিতরণ

গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। 

 

সোমবার (১৯জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর চরবাউশিয়া বড়কান্দী এলাকায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা মিন্টু।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত পার্থী মোঃ কামরুজ্জামান রতন। 

 

এসময় দোয়া মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা মাগফেরাত কামনা দোয়া করা হয়।

পরে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

উপজেলা যুবদলের সদস্য শাহ আলী সরকার এর সার্বিক ব্যবস্থাপনায়, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মেম্বার এর সঞ্চালনা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক সদস্য প্রফেসর গেয়াস উদ্দিন, বিএনপির প্রবীণ নেতা আব্দুল বারেক মাষ্টার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহব্বায়ক সদস্য মান্নান মিয়াজি, সানাউল্লাহ সাইয়িদ, হাসমত আলী আউলিয়া, এবাদুল হক, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম তারেক, সাহাদাত হোসেন পান্নু, আশরাফুল আলম সবুজ, সোবাহান প্রধান, যুবদল নেতা, আওলাদ হোসেন প্রধান, আওলাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান, প্রমুখ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!