সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে ৭প্রার্থীর লড়াইয়ে সরগরম ২ আসনের নির্বাচনী মাঠ ।

মুন্সীগঞ্জে ৭প্রার্থীর লড়াইয়ে সরগরম ২ আসনের নির্বাচনী মাঠ ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণে ভোটের মাঠ এখন বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে।

মুন্সীগঞ্জ-২ আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হয়েছেন মাজেদুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আশিক মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুস সালাম আজাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এ বি এম ফজলুর করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম বিল্লাল এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোঃ নোমান মিয়া। তবে এই আসনে জামায়াতের প্রার্থীকে উঠিয়ে নিয়ে এনসিপির মাজেদুল ইসলামকে জো থেকে মনোনয়ন দেয়া হয়েছে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। 

 

প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা ও এলাকার সমস্যা সমাধানের অঙ্গীকার তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন। কেউ ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছেন, কেউ সভা-সমাবেশের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা চালাচ্ছেন।

 

স্থানীয় ভোটারদের মতে, এবারের নির্বাচনে তারা মুখে নয়, কাজে প্রমাণ দিতে পারবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!