সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া

মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইওেফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৩ ই জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

শোকসভায় বক্তারা বলেন, মীর বাছির উদ্দিন জুয়েল একজন নির্ভীক ও নিরহংকারী সংবাদকর্মী ছিলেন। তিনি একজন মানবিক ও উপকারী মানুষ ছিলেন। মুন্সীগঞ্জে সাংবাদিকতায় তার অবদান অনস্বীকার্য। তিনি তরুন প্রজন্মের আদর্শ ও মডেল হয়ে থাকবেন। তার মৃত্যু মুন্সীগঞ্জ সাংবাদিক পরিবারের জন্য অপূরনীয় ক্ষতি। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, বেঁচে থাকবেন সংবাদকর্মীদের ভালবাসায়।

 

এসময় উপস্থিত ছিলেন, মীর বাছির উদ্দিন জুয়েলের পরিবার পরিবার, প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, জেলার নানা প্রান্তের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!