সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ যানজট । 

ভোর থেকেই মহাসড়কে যান চলাচল ধীরগতিতে শুরু হয় এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে । অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও দুর্ভোগ বাড়তে থাকে।

বাসচালক স্বপন মিয়া বলেন,

“আমি যাত্রী নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ভাটেরচর নতুন রাস্তায় বসে আছি। বালুয়াকান্দি এলাকা থেকেই জ্যামে পড়েছি।”

ট্রাকচালক জাকি মিয়া জানান,আমি তেতৈতলা হাশপয়েন্ট থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্যামে আটকে আছি। জ্যামটা কেনো লেগেছে বুজতে পারলাম না।”

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় এ মহাসড়কে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি উপজেলার গৌড়িপুরে একটি মাহফিলের কারনে গাড়ির চাপ বাড়ে তার প্রভাবে গজারিয়ায় জানযটের সৃষ্টি তবে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!