সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মুন্সীগঞ্জের সন্তান গৌরব অর্জনের পথে এগিয়ে চলছেন শেখ ফরিদ পলক

মুন্সীগঞ্জের সন্তান গৌরব অর্জনের পথে এগিয়ে চলছেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদক:

স্বপ্নে বিশ্বাস আর পরিশ্রমে অটল থেকে সাফল্যের পথে এগিয়ে চলেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো মুমতাজ মেহেদী প্রেজেন্টস “Mr. & Miss Glamour Looks (Season – 5)” এর দ্বিতীয় রাউন্ড অতিক্রম করে তিনি জায়গা করে নিয়েছেন Top 14 Finalist এর তালিকায়।

 

সারা দেশ থেকে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারকদের কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত হওয়াই শেখ ফরিদ পলকের এই সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, মঞ্চ উপস্থিতি এবং ধারাবাহিক পরিশ্রমের কারণে প্রতিটি রাউন্ডেই তিনি আলাদা করে নজর কাড়তে সক্ষম হয়েছেন।

 

এ বিষয়ে শেখ ফরিদ পলক বলেন, “স্বপ্নটা অনেক বড়, তাই পরিশ্রমও সীমাহীন। লক্ষ্য একটাই – শীর্ষে পৌঁছানো। এই প্রতিযোগিতা আমাকে আরও দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে তুলছে।”

 

তিনি আরও জানান, অভিনয়ের অভিজ্ঞতা তাকে মঞ্চে সাবলীল হতে সাহায্য করলেও এই রিয়েলিটি শোর প্রতিটি ধাপই নতুন চ্যালেঞ্জ ও শেখার সুযোগ এনে দিয়েছে। Final রাউন্ডকে সামনে রেখে তিনি এখন আরও মনোযোগী ও প্রস্তুত।

 

পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমার এই যাত্রার সবচেয়ে বড় শক্তি আমার পরিবার, সমর্থক ও ভালোবাসার মানুষগুলো। তাদের দোয়া ও ভালোবাসা থাকলেই আমি আরও দূর যেতে পারবো।”

 

উল্লেখ্য, Mr. & Miss Glamour Looks দেশের অন্যতম আলোচিত রিয়েলিটি শো, যেখানে প্রতিভা, ব্যক্তিত্ব ও পরিশ্রমের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। আগামী ১৭ জানুয়ারি Final পর্বে সেরা পারফরম্যান্সের মাধ্যমেই নির্ধারিত হবে এবারের চূড়ান্ত বিজয়ী।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!