সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 

মুন্সীগঞ্জে উদযাপিত হলো ভিডিপি দিবস–২০২৬

অনিক শেখ, মুন্সিগঞ্জ 

গতকাল সোমবার (৫ জানুয়ারি) মুন্সিগঞ্জ আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘ভিডিপি দিবস–২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

জেলা সার্কেল অ্যাডজুটেন্ট অজিত কুমার দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তার। র‍্যালিটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে ভিটি শিলমন্দির সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তার বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভিডিপি সদস্যদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সকল ভিডিপি দলপতি ও দলনেত্রীসহ বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

 

একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলার সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উদ্বুদ্ধমূলক আলোচনা উপস্থাপন করেন।

 

আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনের অংশ হিসেবে অংশগ্রহণকারী সদস্যদের নাস্তা ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!