সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
গজারিয়ায় টেংগারচর গ্রামে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । 

গজারিয়ায় টেংগারচর গ্রামে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । 

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় টেংগারচর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল চারটায় গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন বিএনপির ১,২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে টেংগারচর গ্রামের বাজারে শোক সভা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল অনুষ্টানে ( মরহুমার ) বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন টেঙারচর পূর্ব পাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা নুরুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাফর ভুট্টু, টেংগারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল গাফফার ( সাবেক) মেম্বার,গজারিয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কালিন সহ সভাপতি এবং টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদ হোসেন। বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা হাজী মোদাচ্ছের হক, যুবদল নেতা

মিন্টু খন্দকার, ইউনিয়নের কৃষক দলের সভাপতি আসিফ ইকবাল লিটন,সহ সভাপতি কাঞ্চন মিয়াজীসহ স্হানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!