এছাড়া মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার প্রার্থীতা স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত নিজ কার্যালয়ে প্রার্থীতা যাচাই বাছাই শেষে এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার ক্রেডিট কার্ডে ঋণখেলাপী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার মিয়াজির আয়কর সংক্রান্ত নথি না থাকা ও স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটার তথ্যে গড়মিল থাকায় প্রার্থীতা বাতিল করা হয়। এ ছাড়া মুসলিম লীগ প্রার্থীর দলীয় মনোনয়নে সভাপতির স্বাক্ষর না থাকায় প্রার্থীতা স্থগিত করা হয়েছে।
প্রার্থিতা বাতিলের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় অনেক প্রার্থী জানান তারা আপীল করবেন।
খাগড়াছড়ির রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত বলেন, ১৫ টি মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর ৭ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বিভিন্ন কারণে ৭ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত করা হয়েছে।
খাগড়াছড়ি আসনে বৈধ ৭ জন প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত ওয়াদুদ ভূইয়া, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, মাইনোরিটি পার্টির উশেপ্রু মারমা, ইসলামী আন্দোলনের মাওলানা কাওসার আজিজী, ইনসানিয়াত বাংলাদেশের নুর ইসলাম ও স্বতন্ত্র ধর্ম জ্যোতি চাকমা।