সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল
মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা বিএনপির সদস্য সচিব ও স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদসহ চারজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী এই ঘোষণা দেন।

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ অন্যান্য প্রার্থীর সমর্থককে মোবাইলে না পাওয়া, তথ্যের গরমিল, তথ্য গোপনীয়তাসহ বিভিন্ন অভিযোগে ৪ জনের মনোনয়ন সাময়িকভাবে বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া বাকি প্রার্থীরা হলেন, কমিউনিস্ট পার্টির প্রার্থী শ ম কামাল, বাংলাদেশ খেলাফত মজলিশের নূর হোসেন নূরানী ও লেবার পার্টির প্রার্থী আনিস মোল্লা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। এরপর যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!