সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
৮৩ নং রাজাররচর সর্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

৮৩ নং রাজাররচর সর্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি 

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ৮৩ নং রাজাররচর সর্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (পহেলা জানুয়ারী) সকালে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহসিন সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদা বেগম লিপি, সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন, মোঃ রিপন, আমজাদ হোসেন,মোঃ সুমন, অভিভাবক আবজাল তাতি, মাইন উদ্দিন সরদার সহ অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহসিন সরদার বলেন, সময়মতো বই বিতরণ শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখায় মনোযোগী হতে সহায়তা করে। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা নতুন উদ্দীপনায় শিক্ষাবর্ষ শুরু করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!