সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সাভার থেকে স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজার উদ্দেশে এলেন তরিকুল 

সাভার থেকে স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজার উদ্দেশে এলেন তরিকুল 

খালেদা জিয়ার জানাজার উদ্দেশে স্ক্র্যাচে ভর দিয়ে সাভার থেকে এলেন তরিকুল
খালেদা জিয়ার জানাজার উদ্দেশে স্ক্র্যাচে ভর দিয়ে সাভার থেকে এলেন তরিকুল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার নিকটবর্তী উপজেলা সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি ভূমিকম্পের সময় দুর্ঘটনায় তরিকুলের এক পা ভেঙে গেছে। সেই ভাঙা পা নিয়েই স্ক্র্যাচে ভর করে জানাজায় অংশ নিতে এসেছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণভবন রোডে কথা হয় তার সঙ্গে।
তরিকুল বলেন, ‘খালেদা জিয়াকে ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি। সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। এখন জানাজায় অংশ নেব।’
তার সঙ্গে কথা বলে জানা গেছে, তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়; বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে। মির্জা ফখরুল তার প্রতিবেশী বলে জানান তিনি।
তরিকুল আরও জানান, গতকাল খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন, জানাজায় অংশ নেবেন। সেই ইচ্ছে অনুযায়ী সকালে বের হয়েছেন। সকাল ৯টার পরে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান দশটায়। এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবনের হেঁটে যাচ্ছিলেন তিনি।
তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাকে যারাই রাস্তায় দেখছেন একটু দাঁড়াচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন তিনি কোথায় যাবেন? স্ক্র্যাচে ভর দিয়ে তার গন্তব্য জাতীয় সংসদ ভবনের সামনে।
Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!