সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
বেগম খালেদা জিয়ার মরদেহ পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউতে 

বেগম খালেদা জিয়ার মরদেহ পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউতে 

পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার মরদেহ
পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার মরদেহ

 অনলাইন প্রতিবেদক
রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ।

 

বুধবার দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর।

এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়।

সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ, এখানে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, মঙ্গলবার রাত থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ। পরে বুধবার সকাল নাগাদ এই জানাজাস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়।

এখানে বাদ জোহর দুপুর ২টায় জানাজা শেষে বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!