সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

মুন্সীগঞ্জে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

সাইদুর রহমান তুহিন, মুন্সীগঞ্জঃ

৩০শে ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা অফিসে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ সমাচাচারের আয়োজনে, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ও অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে এবং নিউজ ৭১.tv প্রকাশক ও সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ খান, দৈনিক বাংলাবাজার পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি নাজির হোসেন, আলোকিত নিউজের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়া , বিক্রমপুর ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান তুহিন, দেলোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!