সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গুয়াগাছিয়ায় ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত।

গুয়াগাছিয়ায় ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় ৭ নং ওয়ার্ডের ভাষারচর মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,অবহেলিত গুয়াগাছিয়া ইউনিয়নের উন্নয়নে আমরা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুজ্জামান রতনকে জয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনা করতে সহযোগিতা করবো । বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন-এর পক্ষে ভোট প্রার্থনা করা হয়। বক্তারা বলেন, দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বির মুক্তিযোদ্ধা সাত্তার ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসেল দেওয়ান, আহ্বায়ক মুন্সীগঞ্জ জেলা কৃষক দল । অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মোমোঃ সেলিম মিয়া । এসময় স্হানীয় সাধারণ জনগন সকলেই কামরুজ্জামান রতনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাব্যক্ত করেন ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!