সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
নির্বাচন ও গণভোটের প্রচারে মুন্সীগঞ্জে ‘ভোটের গাড়ি’!

নির্বাচন ও গণভোটের প্রচারে মুন্সীগঞ্জে ‘ভোটের গাড়ি’!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে ভোটের গাড়ি সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে।

আজ রবিবার (২৮ ডিসেম্বর )রোজ  সকাল ৯টা হতে ১১.৩০ পর্যন্ত ক্যারাভান মুন্সীগঞ্জ সদরের শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে।

ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে। এই প্রচার কাযর্ক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দসহ আপামর সাধারণ জনগণ।

জেলা প্রশাসক তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সুপার ক্যারাভানটি আগামীকাল ২৯ ডিসেম্বর গজারিয়া, টঙ্গীবাড়ী  ও লৌহজং উপজেলায় এবং সবশেষে ৩০ ডিসেম্বর শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রচারণা কাযর্ক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!