সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে তীব্র যানজট

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দিতে ঢাকামুখি হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে এ চিত্র চোখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড হতে মদনপুর এবং ঢাকা-সিলেট মহাসড়ককে কাঁচপুর থেকে রূপগঞ্জের তারাবো পর্যন্ত তীব্র যানজট লেগে জনভোগান্তি সৃষ্টি হয়েছে। এই দুই সড়কের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন থেমে থেমে পারাপার হলেও সিলেট মহাসড়কে একই স্থানে দীর্ঘক্ষণ আটকে রয়েছে। ফলে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

রহমান রিপন নামের এক ব্যক্তি বলেন, আমি মৌচাক থেকে মদনপুর যাবার উদ্দেশ্যে বের হয়েছি। মাত্র ১০ মিনিটের রাস্তায় একঘণ্টা ও যেতে পারিনি।

আশরাফুল আলম নামের বিএনপির এক সমর্থক জানিয়েছেন, আমার নেতাকে এক ঝলক দেখা এবং তার ভাষণ শোনার আগ্রহে কাজকর্ম রেখে পূর্বাচলের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় অনেক যানজট থাকাতে আটকে আছি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, মূলত ঢাকা-সিলেট সড়কে গাড়ির বাড়তি চাপ থাকায় এ যানজট হয়েছে। ঢাকা চট্টগ্রাম-মহাসড়কে থেমে থেকে পারাপার হচ্ছে। আমরা সড়কেই আছি।

বক্তব্যের জন্য কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীকে একাধিকবার ফোন করা সত্ত্বেও তিনি কল রিসিভ করেননি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!