সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. মহিউদ্দিন। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে এদিন বেলা ১১টার দিক থেকে মো. মহিউদ্দিনের ফরম সংগ্রহ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা শহরে দুই পৌরসভা, সদর উপজেলা ও গজারিয়া উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের হাজার হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতাকর্মী উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, আলহাজ্ব মো. মজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান (মনা), পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওহিদুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!